আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভুমিকম্পে ৬ জন মারা গেছেন।মঙ্গলবার মধ্যরাতে পরপর দুইবার দেশটির দিপায়ল শহরের ভূমিকম্প অনুভুত হয়। ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয় । প্রথমটির পর রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
গণমাধ্যম জানিয়েছে, নেপালের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার দিবাগত রাত ২টায় এ ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। দিপায়ল শহরটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
ইউএসজিএস প্রথম ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬ বললেও ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। এএনআই জানায়, দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশ, বিহার, মণিপুরেও কম্পন অনুভূত হয়।
ভুমিকম্পে প্রাথমিকভাবে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশংকা আছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments