কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ।। পটুয়াখালীর কলাপাড়ায় আবারও নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে। মৃত ওই ব্যক্তির পরনে একটি কালো প্যান্ট ছিলো। শরীরের অনেক স্থানে পঁচন ধরেছে। নদীতে মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে শতশত নারী পুরুষ নদী তীরে ভীড় করে। ৩০-৩৫ বছর বয়সী এ যুবক স্থানীয় না হওয়ায় তার পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ। তবে স্থানীয় গ্রামবাসীরা প্রথমে মৃতদেহটি দেখতে পেয়ে মহিপুর থানা পুলিশকে অবহিত করেন।
এর আগে গত ১ মে কলাপাড়ার রাবনাবাদ নদীতে এক নারীর মৃতদেহ ভেসে আসে। এছাড়া ৭ মে রহমতপুর খাল থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মহিপুর থামার ওসি তরিকুল ইসলাম জানান, মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশ ও নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments