রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলক অপ-প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। ৯ ফেব্রুয়ারী বুধবার বেলা সাড়ে ১২টায় পৌর শহরে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনতা বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা ‘বানারীপাড়ার মাটি শাহে আলম ভাইয়ের ঘাঁটি,ষড়যন্ত্রকারীদের আস্থানা বানারীপাড়ায় হবে না, মোশতাকদের আস্থানা আওয়ামী লীগে হবে না’ প্রভৃতি স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে তোলেন। এসময় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর জাকির হোসেন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ ও রফিকুল ইসলাম,যুবলীগ নেতা মশিউর রহমান সুমন,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ রুথেন,পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিক শাহিন,সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,মুক্তিযুদ্ধ প্রজন্মের নেতা রাসেল,ছাত্রলীগ নেতা মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments