সিলেট অফিস : সুনামগঞ্জ সদর ও বিশ^ম্ভরপুর উপজেলার কৃষকদের বোরো ফসলের একমাত্র আবাদ ভুমি খরচার হাওর। যেখানে বোরো ফসলের চাষাবাদ করেন দুই উপজেলার হাজারো কৃষক। কিন্তু, হাওরে ইজারাদারের দৌরাত্ম্যের কারণে হাওরের কৃষকরা পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছেন। যার ফলে শত শত একর ফসলি জমি অনবাদি থাকার শঙ্কায় কৃষকগণ। পানির অভাবে চাষযোগ্য জমি চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। অনাবাদি হয়ে পড়ছে ঐসব জমি। জমি চাষ করতে না পাড়ায় হাওরপাড়ের কৃষকদের উৎকন্ঠা বেড়েই চলছে। এরই প্রতিবাদে
সুনামগঞ্জে খরচার হাওরের জলমহালের
সীমানা নির্ধারণ এবং কৃষকদের ওপর ইজারাদার কর্তৃক দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খরচার হাওরের পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গৌরারং ইউনিয়নের কয়েক শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আলী আহমদ'র সভাপতিত্বে এবং ইয়াহিয়া হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় শালিসী ব্যক্তিত্ব আব্দুল হেকিম, মঈনুল হক, জাহাঙ্গীর আলম, নুরুল আমিন, জাহিদ হোসেন, আবুল কাশেমসহ আরও অনেকে। বক্তারা বলেন, গৌরারং ইউনিয়নের খরচার হাওরে প্রায় ৭০০ একর জমি পানির অভাবে অনাবাদি হয়ে পড়ে আছে। পর্যাপ্ত পানি না থাকায় কৃষকেরা সেখানে কৃষিকাজ করতে পারছেন না। খাসিয়াখারা খাল থেকে বাঁধ দিয়ে পানি উত্তোলনের উদ্যোগ নিলে খরচার হাওরের ইজারাদার কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং কৃষকদের জন্য পানি সেচের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বিপুল পরিমাণ জমি অনাবাদি থেকেই যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বক্তারা আরো বলেন-এই মৌসুমে আমরা গৌরারং ইউনিয়নের ৮টি গ্রামের কৃষকরা হাওরে চাষাবাদের জন্য পানি আটকে রাখলেও জলমহালের ইজারাদার তাদের ইচ্ছামতো পানি ছেড়ে দেন। যার ফলে কৃষকরা পানির অভাবে তাদের ৭০০ একর জমি চাষ করতে পারছেন না। প্রতিবাদ করতে গেলে ইজারাদার কৃষকদের উপর মামলা দিচ্ছেন। কৃষকরা বলেছেন আমরা আমাদের সীমানায় আছি কিন্তু, ইজারাদার জোর করে দখলদার হতে চায়। মানববন্ধন থেকে জলমহলের সীমানা নির্ধারণ ও বোর ফসলের জন্য পানি সেচের ব্যবস্থা গ্রহনে প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপের দাবি জানানো হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments