স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের স্থায়ী কার্যালয় রাজধানীর মগবাজারে উদ্বোধন করা হয়েছে। নতুন ঠিকানা ১৫, নিউ ইস্কাটন রোড (৭ম তলা), রমনা, ঢাকা-১০০০।
মঙ্গলবার সন্ধ্যায় স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এসময় ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ বলেন, নতুন কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে দেশের জুয়েলারী শিল্পকে সামনের দিকে অগ্রসর হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলো বাজুস। এ অর্জনের জন্য বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর সাহস জুগিয়েছেন বলে জানান তিনি। বাজুসের ৫৯ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে জুয়েলারি শিল্পকে বিকশিত করতে শিল্প সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান গুলজার আহমেদ।
অনুষ্ঠানে বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য বাজুসের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাদল চন্দ্র রায় বলেন, এখন সময়-সামনের দিয়ে এগিয়ে যাওয়ার।
স্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাজুসের সহ-সভাপতি মো: রিপনুল হাসান, মাসুদুর রহমান, মো: জয়নাল আবেদীন খোকন, সমিত ঘোষ অপু, কোষাধ্যক্ষ উত্তম বনিক এবং সহ-সম্পাদক উত্তম ঘোষ ও ফরিদা হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, আনোয়ার হোসেন সহ বাজুসের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments