উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
১১ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১২ টায় উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর তীরে দাসেরহাট এলাকায় চার জনকে ৫ হাজার করে অর্থ দন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।
উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পালের নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনাকালে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের সেন্টু তামিদার(৩৫), সোহেল হাওলাদার (২৮), জসিম উদ্দিন(৩৫) ও নাসির হাওলাদার(২৮)কে জালসহ হাতেনাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments