ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলে পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানী ও লাখ লাখ মানুষের অবর্ণনীয় দুভোর্গে গভীর উৎকন্ঠা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক বিবৃতিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
বন্যা উপদ্রুত অঞ্চলে জরুরী সহায়তা পাঠাতে সরকারের প্রতি আহবান জানিয়ে বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বিস্তৃর্ণ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এই অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্ধি জীবন যাপন করছে। তাদের মাঝে খাবার, ঔষধ ও শিশুখাদ্যের অভাবে হাহাকার উঠেছে। দ্রুততার মাধ্যমে বন্যা উপদ্রুত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে হবে। তিনি বলেন, বন্যার্তদের বাঁচাতে হবে।
অপর এক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বন্যার্তদের পাশে থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি কখনোই ঘরে বসে থাকে না। বন্যার্তদের সার্বিক সহায়তা করার পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতেও জাতীয় পার্টি নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments