রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বাংলা একাডেমির মহাপরিচালক, একুশে পদকপ্রাপ্ত জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বানারীপাড়া পৌর ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়। পৌর ভবনের হলরুমে পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কবি আশরাফুল হাসান সুমনের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এ সময় কবি, শিক্ষক, সাংবাদিক সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের এক সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments