সিংড়া (নাটোর) প্রতিনিধি: জমিজমা বিরোধের জের ধরে নাটোরের সিংড়ায় আনোয়ার হোসেন আলীরাজ নামে এক সাংবাদিকে মারপিট করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার বন্দর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সাংবাদিক আনোয়ার হোসেন দুইজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজ দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি ও সিংড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক আনোয়ার হোসেনের ২৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি আফছার আলীর সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মিস কেস মামলায় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার কাগজ পত্র যাচাই- বাছাই করে সাংবাদিক আনোয়ার হোসেনের পক্ষে রায় দেন। পরে ওই রায়কে চ্যালেঞ্জ করে প্রতিপক্ষ আফসার আলী বাদি হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আপীল করেন। যাহার আপীল নং ৯/২০। কিন্তু প্রতিপক্ষরা আপিলে হেরে যাওয়ার আশঙ্কায় বিভিন্ন সময় সাংবাদিক আনোয়ার হোসেনকে মারপিট এমন কি খুন করার হুমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে সোমবার সকালে সাংবাদিক আনোয়ার বাড়ি থেকে বের হয়ে বন্দর বাজারে যায়। এসময় প্রতিপক্ষরা তার ওপর হামলা করে মারপিট করে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
এই ঘটনায় সাংবাদিক আনোয়ার বাদী হয়ে প্রতিপক্ষ আবজাল সরকার ও আফছার আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগ পাওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments