স্টাফ রিপোর্টার: রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন আজ শনিবার (২৩ নভেম্বর ২০২৪) সকাল ১১টায় পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ পরবর্তী পরিস্থিতির প্রেক্ষিতে আগামীকাল ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের গণঅবস্থান কর্মসূচি ও দাবি সম্পর্কে সরকারসহ সমগ্র দেশবাসীকে অবগত করতে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম।
সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষ থেকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সমস্যার সমাধানে ১২ দফা দাবি উত্থাপন করে সংকট নিরসনে অবিলম্বে ১২ দফা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুলøাহ ক্বাফি রতন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন মৃধা, আইন দরকষাকাষি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ শান্ত, যাত্রাবাড়ী থানার সভাপতি মোহাম্মদ রিপন, পলøবী থানার অন্যতম নেতা মোহাম্মদ হাসান, মোহাম্মদপুরের অন্যতম নেতা মোহাম্মদ নুরুজ্জামান, গেন্ডারিয়ার মোহাম্মদ হাসান, কামরাঙ্গীরচর থানার আরিফুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, স্বার্থান্বেষী মহলের স্বার্থে আদালত ও শ্রমিকদের মুখোমুখি দাঁড় করানোর নোংরা রাজনীতি আমরা অতীতে দেখেছি। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা প্রত্যাশা করেছিলাম, রাষ্ট্র ও সরকার এই নোংরা রাজনীতি পরিহার করে গণমানুষের স্বার্থে পরিচালিত হবে। কিন্তু হাইকোর্টের আদেশের ঘটনা দেশবাসীকে হতাশ করেছে। সরকারকে এই নোংরা রাজনীতি পরিত্যাগ করতে হবে।
অপর প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, ব্যাটারিচালিত যানবাহনের সংকট নিরসনে প্রথম প্রয়োজন মানবিকতা বোধ নিশ্চিত করা। মানবিকতার সাথে সমস্যা সমাধানের পথ খুঁজে পরিকল্পিত নগরায়ণের পরিকল্পনা গ্রহণ করলে খুব দ্রæততম সময়ে সমাধান সম্ভব।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments