জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় এক যুবলীগকর্মীকে কুপিয়েছে তার দলের নেতাকর্মীরা।
ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার বেলা দেড়টার দিকে কলারোয়া সরকারি কলেজ এলাকায়। আহত ব্যক্তির নাম যুবলীগকর্মী আশিকুর রহমান রাশেদ (২৭)। কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত যুবলীগকর্মী রাশেদ জানান, মাদক
ব্যবসায় বাধা দেওয়ায় তাঁর কর্মীরা এ হামলা চালায়। ভুক্তভোগী রাশেদ আরো জানান, কলারোয়া সরকারি কলেজ এলাকার দুই যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। যুবলীগনেতা আশিকুর রহমান রাশেদ তাঁদের মাদকের ব্যবসায়
বেশ কয়েকবার বাধা দেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা ১টার দিকে মাদক ব্যবসা বন্ধ করার কথা বলেন রাশেদ। এ সময় ক্ষিপ্ত হয়ে তাঁর ওই সহযোগী ১০/১২ জনের একটি দল আশিকুর রহমান রাশেদ এর উপর হামলা করে। এ সময় আশেপাশের লোক জন এগিয়ে এলে তাঁকেও ফেলে চলে যায়। আহত ব্যক্তিকে এলাকাবাসী উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments