স্টাফ রিপোর্টার: সারাদেশের ৬০ লক্ষাধিক দোকান কর্মচারীদের ঈদের আগে ঈদ বোনাস দেয়া না হলে সারাদেশের দোকান পাট এবং শপিংমল অচল করার ঘোষণা দিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। প্রয়োজনে দোকান কর্মচারীরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান
করতে বাধ্য হবে।
৬০ লক্ষাধিক দোকান কর্মচারী ঈদের আগে ঈদ বোনাসের দাবীতে আজ ( ১৫ মে ২০২৫ ) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন (রেজি: বি-১৯৯৯)-এর উদ্যোগে আয়োজিত এক সম্মেলন থেকে এ ঘোষনা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবুল।
লিখিত বক্তব্য তুলে ধরেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আমিরুল হক আমিন ।
উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা জনাব হযরত আলী মোল্লা, জনাব আবু বক্কর সিদ্দিক, জনাব আব্দুস সালাম, জনাব পরেশ মজুমদার,জনাব ফজল হক, জনাব বাবুল বেপারী,
জনাব দিদার হোসেন, জনাব খলিলুর রহমান, মিস সুরাইয়া জেসমিন রুমা, মিসেস আলেয়া বেগম, মোঃ জাহিদ হোসেন, মিস তানজিনা আক্তার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments