ফরিদপুর(পাবনা)প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস পাবনা ফরিদপুর উপজেলায় সংক্রমন হার নিয়ন্ত্রনে সরকারের বিধি নিষেধ ও মাস্ক পড়া বাধ্যতামুলক করতে আজ সকালে উপজেলা প্রশাসন ,পৌর মেয়র,উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ একসাথে জনসচেতনতা বৃদ্ধির প্রচারভিযান। পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ নিজেই মাইক হাতে নিয়ে জনগন কে মাস্ক ছাড়া বাইরে বের না হতে অনুরোধ করেন । তিনি আরো বলেন জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। মাস্ক বিতরনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ খলিলুর রহমান সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আরা উপস্থিত ছিলেন। সবাই বিভিন্ন মার্কেট ঘুরে দেখেন এবং যারা মাস্ক ছাড়া এসেছেন তাদের হাতে মাস্ক দিয়ে মাস্ক ব্যবহার ও জনগনকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার অনুরোধ করেন । ফরিদপুর উপজেলা গতকালের তথ্য ১৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তাই যথাযথ স্বাস্থ্য বিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments