ডেস্ক রিপোর্ট: ক্যাথলিক খ্রীস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পো ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ নিতে রোমের ভ্যাটিকানের উদ্দেশ্যে দোহার ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার ( ২৫ এপ্রিল ) কাতার থেকে ভ্যাটিকানে রওয়ানা হয়েছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এতথ্য নিশ্চিত করেছেন।
কাতারের রাষ্ট্রীয় প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আব্দুল্লঅহ ফারুথ দোহার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।
রোমে পৌছে সেন্ট পিটার স্কোয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় সেন্ট পিটার স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্ট্রিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিবেন।
রবিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা দেশে উদ্দেশ্যে রওয়ানা দিবেন। এবং সোমবার (২৮ এপ্রিল) ভোরে তাঁর দেশে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সোমবার ( ২১ এপ্রিল ) সন্ধ্যা ৭টায় ঢাকা ত্যাগ করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments