খেলোয়াড়দের আন্দোলনের পর ফের মাঠে গড়াচ্ছে ম্যাচ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি ক্রিকেটের ঢাকা পর্ব আজ শুরু হচ্ছে। সিলেট পর্ব শেষ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের সব ধরনের খেলা বয়কটের কারণে কোনো ম্যাচ মাঠে গড়ায়নি।
জানা যায়, খেলোয়াড়দের কয়েকটি দাবি ও শর্ত নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তারা বৃহস্পতিবার মাঠে নামতে অস্বীকৃতি জানান। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকা পর্বের প্রথম দিনের খেলা স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার শর্তসাপেক্ষে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ক্রিকেটাররা। সেই সমঝোতার ভিত্তিতেই আজ থেকে আবারও মাঠে ফিরছে বিপিএল। এতে দর্শক ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ঢাকা পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লিগ পর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচের পাশাপাশি প্লে-অফের লড়াইও এই ভেন্যুতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments