মাহমুদুর রহমান(তুরান),ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার ডিভাইডারের উপর থেকে নবজাতক বাচ্চার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো মৃত নবজাতক কে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে মানুষ রাস্তার পার হওয়ার সময় ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পায়। কাপড়টি একটু সরানোর পর বাচ্চা মাথা ও পা দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশ কে খবর দেওয়া হয়। পরে কোতয়ালী থানার পুলিশ এসে বাচ্চার লাশটি নিয়ে যায়।
কোতয়ালী থানার উপ-পরিদর্র্শক জাহাঙ্গির হোসেন জানান, পুলিশ কন্ট্রল থেকে সংবাদ পেয়ে হাসপাতালের সামনের রাস্তায় ঘটনাস্থলে আসি। রাস্তার ডিভাইডারের উপর থেকে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments