ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর সকাল সাড়ে ৮টায় শহীদ নূর হোসেন স্মরণে ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন, আমিনুল হুদা টিটো সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় জোটের সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাসদ নেতা জুলফিকার আলী, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বাম জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতন্ত্রকে এখনো মুক্ত করা যায়নি। বরং ফ্যাসিবাদী প্রবণতা, ভয়ের সংস্কৃতি গণতন্ত্রকে বিপদাপন্ন করে ফেলেছে। আরেকটি গণঅভ্যুথানের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় সমাজতন্ত্র অভিমুখে নিয়ে যেতে হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments