উজিরপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশ : 01 Jan 2022
No Image

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জাতীয় পার্টি ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। এ উপলক্ষ্যে জাতীয় পার্টির এমপি গোলাম কিবরিয়া টিপুর সার্বিক তত্ত্বাবধানে রাত ১২:০১ মিঃ কেক কাটা হয়। সকাল ১০ ঘটিকায় উপজেলা থেকে র‌্যালি নিয়ে উজিরপুর বাজারে গিয়ে শেষ করেন। বেলা ৩ ঘটিকায় শিকারপুর জি,জি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা অর্থ সম্পাদক শাহে আলম খান মিন্টু, পৌর নেতা আকবর হোসেন, গুঠিয়া ইউনিয়ন সভাপতি মোঃ কেরামত আলী, বামরাইল ইউনিয়ন সভাপতি মোঃ নাসির মৃধা, উপস্থাপনা করেন উপজেলা দপ্তর সম্পাদক মোঃ আবুল বাসার বাদশা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জামিলুর রহমান।

সম্পর্কিত খবর

;