নাটোর প্রতিনিধি: নাটোরে ট্রাকচাপায় সুমন আহমেদ নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) রাত নয়টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সুমন আহমেদ স্ত্রীসহ তিন আহত হয়েছেন। সুমন আহমেদ নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ছোট ভাই। তিনি নাটোর ব্রাক ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিহত সুমন আহমেদের স্ত্রী ফারিয়াতুল রিসাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে স্ত্রী সহ মাদ্রাসা মোর এলাকায় রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল সুমন আহমেদ। এসময় বগুড়া রোডের দিক থেকে একটি ট্রাক এসে তাদের সহ একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন আহমেদের মৃত্যু হয়। ঘটনার সুমনের স্ত্রী সহ কয়েকজন অটোরিকশা যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মাহাবুর রহমান বলেন, ট্রাক চাপায় সুমন আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনা তার স্ত্রী গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘাতক ট্রাকটি জব্দ সহ চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments