ডেস্ক রিপাের্ট: বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করার পর প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে জয়ে ফিরলো আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
দলের জয়সূচক একমাত্র গোলটি করেন রিয়াল বেতিসের মিডফিল্ডার জিওভানি লো সেরসো। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা বল দখলে এগিয়ে থাকলেও ভেনুজুয়েলার ডিফেন্স ভাঙতে সময় লেগেছে। অবশেষে লো সেলসোর নিখুঁত শটে লিড নেয় লিওনেল মেসির দল, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।
এরআগে গত ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেই হার ভুলে প্রীতি ম্যাচে জয়ে ফিরল আলবিসেলেস্তারা, যা তাদের প্রস্তুতিকে নতুন উদ্যম দিয়েছে আসন্ন বিশ্বকাপের আগে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments