ডেস্ক রিপোর্ট: ‘শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আজ ১৮ অক্টোবর সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) প্রাঙ্গণে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাপরিচালক, পরিচালক ও সকল কর্মকর্তা-কর্মচারীবন্দ।
এর পরে আমাই-এর ৪র্থ তলার আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাই মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভার আলোচনায় এবং দোয়া মাহফিলে কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তাগণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট-এর সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আমাইয়ের মহাপরিচালক বলেন, শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। তিনি ছিলেন দুরন্ত, উচ্ছল-চঞ্চল, প্রাণ-প্রাচুর্যে ভরা একজন শিশু। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড মানব ইতিহাসের নৃশংসতম ঘটনা; ঘাতকের নিষ্ঠুর হাত থেকে নিষ্পাপ শিশু শেখ রাসেলও রক্ষা পায়নি। উক্ত স্মরণ সভায় ১৫ আগস্টের সকল শহিদসহ শেখ রাসেল-এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোন করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments