রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সবাই নতুন বই নেব, লেখা পড়ার মন দেব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা বাদশাগঞ্জে বই বিতরণ করা হয়েছে রবিবার দুপুর ১ টায়
বই বিতরণ উৎসব বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ মো: আব্দুল বাতেন। বই বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারী শিক্ষক আব্দুস সালাম এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, ওসি মো: মিজানুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন, প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, উপজেলা আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, সহ সভাপতি জহির উদ্দিন, মাহবুবুল আলম বাচ্চু মাস্টার, যুগ্ন সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: তাজ উদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন প্রমুখ। প্রধান অতিথি ডিআইজি আব্দুল বাতেন বলেন, বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেত্রীত্বে সমগ্র দেশে একসাথে প্রায় ৪ কোটি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে। তিনি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments