ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ওহাব মাতুব্বর (৭০) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যার পর একটি ফাকা বাড়ির ৩ তলায় মরদেহর হাত-পা বেঁধে রেখে পালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফরিদপুর পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ সিআইডির টিম ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার ও তদন্তকার্য চালায়।
বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বৃদ্ধ উপজেলার তুজারপুর গ্রামের বাসিন্দা ও নাসিরাবাদ আলেখারকান্দা গ্রামের প্রয়াত ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাক্তার জামাল খলিফা মারা যাওয়ার পর তার ৩ তলা বাড়িটি ফাঁকা থাকতো। জামালের দুই মেয়ে তারা তাদের পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাই ওই বাড়ির দেখভাল করার জন্য ওহাব মাতুব্বরকে বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রতক্ষ্যদর্শীরা জানায়, গত কয়েকদিন যাবত বাড়িটি সন্ধ্যার পরেও অন্ধকার থাকতো। যেখানে সন্ধ্যার পর পরই ওই বাড়িটি বিদ্যুতের আলোয় চারিদিকে জ্বলজ্বল করতো। অথচ, আজও সন্ধ্যার পর রাত পর্যন্ত বাড়িটি অন্ধকারাচ্ছন্ন ও সুনসান নীরবতা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা কয়েকজন মই দিয়ে বাড়ির তিন তলার জানালায় উঠতেই দূর্ঘন্ধ টের পায়। ততক্ষনাত ভাঙ্গা পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশের উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মো: আসিফ ইকবাল এই প্রতিবেদককে জানান, তিনি ও ভাঙ্গা থানার ওসি ঘটনাস্থলে যান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। গতকাল রাতে লাশটি উদ্ধার করা হয়েছে, আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments