প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়: ফুল, চকলেট আর মিষ্টি দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। দীর্ঘ ১৮ মাস প্রতীক্ষার পর নীড়ে ফেরার সুযোগ পেল শিক্ষার্থীরা। ফলে তাদের পাশাপাশি উচ্ছ্বসিত শিক্ষকরাও।
শনিবার (০৯ অক্টোবর) সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। পরে একে একে আটটি হলে শিক্ষার্থীদের বরণ করে নেন নিজ নিজ হল প্রশাসন।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আবাসিকতা ও কোভিড-১৯ টিকা (কমপক্ষে প্রথম ডোজ) নিয়েছেন এমন শিক্ষার্থীরাই হলে উঠতে পারছেন। এছাড়া হলে থাকতে হলে মানতে হবে স্বাস্থ্যবিধি। শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার কথা বিবেচনায় নিয়ে কোনো হলেই থাকছেনা গণরুম।
এদিকে দীর্ঘদিন পর হল খোলা পেয়ে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন শিক্ষার্থীরা। মুহূর্তেই শূন্য ক্যাম্পাসে শুরু হয়েছে উৎসবের আমেজ। বই-খাতা, বিছানাপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হলে প্রবেশ করছে তারা।
বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, দীর্ঘ আঠারো মাস পর হলে ফিরতে পারছি। দুদিন যাবৎ ধুয়ে-মুছে রুম পরিষ্কার করলাম। এখন থেকে আবার নিজের রুমে থাকতে পারবো ভাবতেই আনন্দ লাগছে।
উপাচার্য বলেন, আমরা যে আরও আগে শিক্ষার্থীদের হলে তুলতে পারিনি এ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। আজ আমার বাগানটা পরিপূর্ণ হল। এতদিন ফুল ছাড়া বাগান ছিল। আশাকরি আমাদের শিক্ষার্থীরা নিজ দায়িত্বে স্বাস্থবিধি মেনে চলবেন।
উল্লেখ্য, হলে উঠার পর শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত কোন সমস্যা দেখা দিলে চিকিৎসাকেন্দ্র ও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments