ভোলা প্রতিনিধি॥ভোলার দৌলতখানে রাজিব (২৫) নামের প্রেমিকের খপ্পরে পড়ে একাদশ শ্রেনীতে পড়ূয়া কলেজ ছাত্রী ধর্ষণে আট মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে। শনিবার রাতে ভিষ্টিম কলেজ ছাত্রী বাদী হয়ে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত রাজিব উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়র্ডের হারুন অর রশিদের ছেলে। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত রাজিব গাঁ ঢাকা দিয়েছেন।
পুলিশ ও ভিষ্টিম কলেজ ছাত্রী সূত্রে জানাযায়, গত আট মাস আগে একসাথে কলেজে যাওয়ার জন্য বান্ধবী তৃপ্তির ঘরে যান সে। এসময় সেখানে বান্ধবী তৃপ্তির ভাই রাজিব ঘরে একা ছিলেন। খালিঘর থেকে কলেজ ছাত্রী চলে আসতে চাইলে অভিযুক্ত রাজিব তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ধর্ষণের সময় রাজিব তার ব্যবহৃত মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তীতে ভিষ্টিম কলেজ ছাত্রী রাজিবের সাথে কোন ধরণের যোগাযোগ করতে না চাইলে ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিক ধর্ষণ করেন। এতে ওই কলেজ ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরেন।
বিষয়টি রাজিবকে জানালে ছাত্রীকে ফাঁকা বাসায় ডেকে নিয়ে এক অপরিচিত মৌলভী দিয়ে বিয়ে করার নাটক তৈরী করে একটি সাদা কাগজে স্বাক্ষর আদায় করেন। বেশ কিছুদিন পর ভিক্টিম কলেজ ছাত্রীর অস্বাভাবিক চলাফেরা দেখে তার মা বিষয়টি জানতে চাইলে কলেজ ছাত্রী রাজিবের সাথে তার বিয়ে হয়েছে বলে জানান। পরে বিয়ের বিষয় ভিষ্টিম ছাত্রীর মা রাজিবের মাকে বাসায় ডেকে এনে পুরো ঘটনা জানালে তার ছেলে নির্দোষ বলে দাবি করেন।
ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে রাজিবের আত্মীয়-স্বজনা ভিষ্টিমের পরিবারকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লম্পট রাজিব নিজেকে বাঁচাতে মোটা অংকের টাকা দিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ব্যবহার করে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছেন।
দৌলতখান থানার (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিষ্টিম নিজে বাদী হয়ে শনিবার রাতে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আসামী গ্রেপ্তারে অভিযানে রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments