কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩ মন ওজনের ৪ টি পাখি মাছ। মঙ্গলবার দুপুরে মাছগুলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর বিএফডিসি মৎস্য মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। জেলেদের কাছে এ মাছ পাখি মাছ হিসেবে পরিচত। কারণ সাগরে এরা দ্রুত গতিতে দৌঁড়ায়। এর বৈজ্ঞানিক নাম সেইল ফিস। সূর্য মাঝি নামের এক জেলের জালে এ মাছ চারটি ধরা পড়ে। স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি করা হয়।
সূর্য মাঝি বলেন, গভীর সমুদ্রে তারা জাল ফেললেন। শনিবার অন্যান্য মাছের সাথে এ চারটি মাছ উঠে আছে। প্রথমে জাল থেকে ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে। চারটি মাছের মধ্যে একটির ওজন ৪০ কেজির উপরে। বাকি ৩টির ওজন দুই মণের কাছাকাছি। মাছ চারটি সুমন মৃধা নামের এক মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
মৎস্য ব্যবসায়ী সুমন মৃধা বলেন, স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় তিনি ঢাকায় পাঠানো।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বঙ্গোপসাগরে এসব মাছ সংখ্যা বেড়েছে। বর্ষা মৌসুম শুরু হলে আশা করা যায়, আরও বড় আকারের বিভিন্ন প্রজাতির মাছ জেলেরা শিকার করতে পারবে বলে তিনি সাংবাদিকদের জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments