সৈয়দা তাহমিনা বেগম, বিশেষ প্রতিনিধি : ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা সভাপতি, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল হান্নান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার ৩১ আগস্ট বেলা আড়াইটার দিকে তিনি সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভূগছিলেন।
কীর্তিমান এই পুরুষ, জগন্নাথপুর তথা সিলেটে বিভাগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
ভাষা সৈনিক, শিক্ষানুরাগী, সমাজকর্মী, মানবতাবাদী, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক, বাংলাদেশের স্বাধীকার আন্দোলন ও মুক্তিযুদ্ধেরর অন্যতম সংগঠক সৈয়দ আবদুল হান্নানের জন্ম ১৯২৮ সালের ১লা সেপ্টেম্বর
তৎকালীন সিলেট জেলার সুনামগঞ্জ মহকুমার
জগন্নাথপুর থানার ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরের এক সম্ভ্রান্ত মুসলাম পরিবারে। তার পিতার নাম সৈয়দ শমসেদ আলী। আর মাতার নাম মোসাম্মৎ ইয়াহুরা বিবি। ছয় ভাইবোনের মধ্যে তিনি হলেন দ্বিতীয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments