মহাসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে পুলিশের অভিযানে ৩ মাদক সম্রাট গ্রেফতার। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ডিবি পুলিশের এসআই আবজাল হোসাইন ও এএসআই রাজিব চন্দ্র পালসহ চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট কচুয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৩ মাদক সম্রাটকে ৩৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কচুয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান(৪১),কানসি গ্রামের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শিরাজ সরদারের ছেলে ফাহিম সরদার(২৩) ও ধামুরা গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন ফকিরের ছেলে মোঃ সোহেল ফকির(৩০)। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আবজাল হোসাইন বাদী হয়ে ২৪ মার্চ উজিরপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, গ্রেফতার কৃতদের বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের সাথে কোন আপোষ নহে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments