ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনা ফরিদপুর উপজেলা ওয়ালটন প্লাজার পিছনে ৫৮ (আটান্নো) শতক সরকারি খাস খতিয়ান ভুক্ত জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচলনা করা হয়।
বুধবার বেলা ১০টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলামের নির্দেশক্রমে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদের নেতৃত্ব এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন,নাজির মো: জমিরউদ্দীন, উপজেলা সার্ভেয়ার মো: মনোয়ারুজ্জামান, ইউনিয়ন সহকারী কর্মকর্তা কে, এম হাবিবুর রহমান, পৌর নির্বাহী প্রকোশলী মো: আ: ছালাম মন্ডল, সহকারী পৌর প্রকোশলী মো: মামুন আক্তার,ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন মাষ্টার মো:আলতাব হোসেন,এ এস আই মো: ইমরান হোসেন সহ পুলিশ প্রশাসন। এই অভিযানে স্থানীয় জনতা সন্তোষ প্রকাশ করেন এবং সাধুবাদ জানাই।
অভিযান শেষে সহকারী কমিশনার ভূমিও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ বলেন, আমরা সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো এবং এ উপজেলায় কেউ যেন সরকারি জায়গা দখল করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments