কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামীলীগ তৃর্নমূল নেতা কর্মীরা এখন সরব। ক্ষমতাসীন দলের চেয়ারম্যান পদের প্রার্থী বাছাইয়ের কাউন্সিলে বেশী ভোট পেতে কাউন্সিলর, ডেলিগেটদের দেয়া হচ্ছে টাকা। আর দীর্ঘদিন দলের সুবিধা বঞ্চিত কাউন্সিল ভোটারগনও ভোট দিচ্ছেন টাকার বিনিময়ে। এছাড়া দলীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে হয়েছে ২০ হাজার টাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিল ভোটার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃর্নমূল নেতা কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঝাছাই বছাই শুরু হয়েছে। সোমবার সকালে দলীয় কার্যালয়ে দলের একাধিক জেলা ও উপজেলার শীর্ষ নেতা উপস্থিত থেকে ধানখালী, চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের কাউন্সিল ভোট সম্পন্ন করেন। এতে মোট ১৩ জন দলীয় চেয়ারম্যান প্রার্থী অংশগ্রহন করেছে। এছাড়া মঙ্গলবার বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের কাউন্সিল ভোট অনুষ্ঠিত হবে। এদের মধ্যে প্রতিটি ইউনিয়নের কাউন্সিলর, ডেলিগেটদের ভোটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নাম কেন্দ্রে পাঠাবেন।
তবে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সূত্র ফরম বিতরন, জমা গ্রহন ও কাউন্সিল ভোট অনুষ্ঠান প্রক্রিয়ায় টাকা পয়সা গ্রহন ও লেনদেনের বিষয় অস্বীকার করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রসিদ বলেন, ইতিমধ্যে তফসিল ঘোষনা হয়েছে। আগামী ১৬ মার্চ মেয়াদোত্তীর্ন ৫টি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে নির্বাচনী অনুষ্ঠিত হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments