বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : 'জানবো জানাবো, দুর্নীতি রুখবো'- এই শ্লোগান ও প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর ২০২৪) সকালে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সার্বিক সহযোগিতায় তথ্য অধিকার আইন ২০০৯ এর বহুল প্রচার ও প্রসারের লক্ষ্যে উপজেলা পরিষদের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
উদ্বোধনী বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেন, মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সরকারি ও বেসরকারি পরিষেবার সকল তথ্য জনগণকে জানানো বাধ্যতামূলক। এজন্য তথ্য অধিকার আইন-২০০৯ প্রণীত হয়েছে। এই তথ্যের অবাধ প্রবাহ সহজলভ্য করে জনগণের সেবাপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার নিমিত্তে এই মেলার আয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবের সভাপতিত্বে এবং সনাক সদস্য কাজী আসমা বেগমের সঞ্চালনায় এ মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, টিআইবি'র এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, ও তথ্য মেলা আয়োজক কমিটির আহবায়ক সৈয়দ ছায়েদ আহমেদ।
তথ্য মেলায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন কথা'র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির সহ অন্যান্য সাংবাদিকরা।
দুইদিনব্যাপী এ তথ্যমেলায় সরকারি-বেসরকারি সেবাদানকারী ২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এছাড়াও তথ্যমেলা উপলক্ষে র্যালি, আলোচনা সভা, তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, গণ শুনানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা, তথ্যভান্ডার উপস্থাপন করা হয়। শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত (অনার্স) ২য় বর্ষের শিক্ষার্থী ও ইয়েস গ্রুপের সহ দলনেতা সৈয়দ আরমান জামী, টিআইবি'র ইন্টার্নি এ কিউ এম নাঈমার রহমান সহ সনাক সদস্য এবং ইয়েস গ্রুপের ভলান্টিয়াররা সার্বক্ষণিক তদারকি করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সনাক সদস্য মাহমুদুল ইসলাম সোহেল, সনাক সদস্য রিনা মজুমদার ও সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সনাক সদস্য এডভোকেট আলাউদ্দিন, সনাক সদস্য রিতা দত্ত ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তাজপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. এস এ মোতাকাব্বির মাসুদ।
আগামীকাল তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, গণ শুনানি, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা, তথ্যভান্ডার উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার সমাপ্তি হবে বলে আয়োজকরা জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments