উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর মহিলা কলেজের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান। ৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন,সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা প্রকৌশলী মইদুল ইসলাম প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, গর্ভনিংবডির সদস্য হাজ্বী গোলাম মোস্তফা,সাবেক সদস্য মুজিবুর রহমান, উজিরপুর বাজার কমিটির সভাপতি শামসুল হক সিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিত্র এন্ড কোং এর প্রপাইটর বরুন মিত্র, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ। জাইকা প্রকল্পের ২৮ লক্ষ টাকা বরাদ্ধকৃত উজিরপুর মহিলা কলেজের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। এর পূর্বক্ষনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments