প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা আদালতে ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন,আমি প্রধান বিচারপতি হওয়ার পরে মামলা জট কমিয়ে আনার উদ্যোগ নিয়েছি। দেশের বিভিন্ন স্থানে মামলা ফাইলিং ও নিস্পত্তির হার উল্লেখ করে তিনি বলেন,ঢাকাতে প্রায় আড়াইগুনসহ ২৯টি জেলায় কেস ফাইলিংয়ের চেয়ে মামলা নিস্পত্তির হার বেড়েছে।
এর আগে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজে তার সম্মানে দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন। পরিদর্শন করেন এবং তার স্মৃতিময় স্থানগুলো ঘুরে দেখেন। প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজের ১৯৭৫-৭৬ ব্যাচের ছাত্র ছিলেন। এখান থেকেই তিনি আইএসসি (বর্তমানে ইন্টারমিডিয়েট) পাশ করেন। এরপর বিকাল ৩ টায় তিনি জেলা জজ আদালত প্রাঙ্গনে একটি বিশ্রামগার উদ্বোধন করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌছান। এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এরপর প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজে এসে পৌছান। এসময় তাকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাকে মানপত্র প্রদান করেন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ হেল হাদী।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাসান ফয়েজ সিদ্দীকির কলেজ শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, তাঁর ক্লাসমেট কুমিরা বালক উচ্চ বিদ্যালয়ের অবরপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ দাসসহ কলেজটির শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
এরপর প্রধান বিচারপতি বেলা সাড়ে ৩টায় সাতক্ষীরা জর্জ কোর্টে ‘ন্যায় কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ অ্যাড. এসএম হায়দার, আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. গোলাম মোস্তফাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
প্রধান বিচারপতি এ সময় বলেন, রাস্ট্রের মালিক জনগনই। তারা যেন আদালতে এসে বিচার থেকে বঞ্চিত না হয়। আইনজীবিদের উদ্দেশ্যে তিনি বলেন, বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আপনারা বিচার বিভাগকে গতিশীল রাখার চেষ্টা করবেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে মামলা জট কমিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments