স্টাফ রিপোটার: নতুন কারিকুলাম-শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজ।
শুক্রবার বিকালে সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫ হাজার অভিভাবক উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে। তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।
মতবিনিময় সভায় আলোচকরা অভিভাবকদের জানান, প্রতিদিন-প্রতি সপ্তাহের মূল্যায়নের জন্য প্রতিটি শিক্ষার্থীর প্রতিদিন স্কুলে আসা জরুরী। অন্যথায় ওই শিক্ষার্থী পিছিয়ে পড়বে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে হবে। এছাড়াও মানসম্মত শিক্ষা অর্জনের জন্য অভিভাবকদের ভূমিকা, শিক্ষকদের সঠিক পাঠদান করানোসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এসময় অভিভাবকরা শিক্ষার মানোন্নয়নে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গভর্নিংবডির সভাপতি ও ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. সামসুদ্দিন ভূইয়া সেন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিংবডির সদস্য মো. জাহাঙ্গীর আলম, সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজের প্রভাতি শাখার সহকারি প্রধান শিক্ষক আবদুল মতিন, দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও প্রাথমিক শাখার ইনচার্জ আলমগীর হোসেন মোল্লাসহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments