মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি চারঘাট উপজেলার সদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আব্দুল কুদ্দুসের দুইটি স্ত্রী। নিহত জাহাঙ্গীর আলম বড় স্ত্রীর ছেলে।
চারঘাট থানার ওসি আব্দুল লতিফ জানান, আব্দুল কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের নামে জমিজমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে পাট ক্ষেতে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে বাকবিতন্ড শুরু হয়। এর এক পর্যায়ে পাট কাটা হাসুয়া দিয়ে ছেলেকে আঘাত করে আব্দুল কুদ্দুস। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান জাহাঙ্গীর।
ওসি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments