স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দঃ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এম পি বলেন, সরকার দূর্নীতিবাজ, টাকা পাচারকারী ও অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।তিনি আজ রাজধানীর মীরহাজীরবাগ তামিরুল মিল্লাত মাদ্রাসা মিলনায়নতনে ৫১ নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত দো'আ ও ইফতার মাহফিল আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় তিনি আরও বলেন, দূর্নীতিবাজ ও পাচারকারী চক্র হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করার ব্যবস্থা করেছে। আর অসাধু মুনাফাখোর ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে জনদুর্দশা সৃষ্টি করেছে। সরকার এদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। কোথাও কোথাও সরকারি দলের লোকজনকে এতে সামিল হতে দেখা যায়"। তিনি এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আগামী জাতীয় নির্বাচনে লাঙ্গলে ভোট দেওয়ার আহবান জানান।
শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি মোঃ কাওসার মোল্লা'র সভাপতিত্বে এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দঃ এর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল। জাহিদ হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
দো'আ মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, ঢাকা মহানগর দঃ জাতীয় কৃষক পার্টির সভাপতি মোঃ হইল হোসেন ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments