পিরোজপুর অফিস: দেশব্যাপী জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে জাকের পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সহ-সভাপতি চন্দ্র শেখর লিটু, সাংগঠনিক সম্পাদক জামান মৃধা, মৎস্যজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুস সত্তার শেখ, ছাত্রফ্রন্টের সভাপতি ফরহাদ আহম্মেদ সিয়ামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, রাজনীতির নামে বিশৃঙ্খলা নয়, বরং নৈতিকতা, শান্তি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই জাকের পার্টির মূল লক্ষ্য। তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের চলমান স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান। উল্লেখ্য, জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৪১ দিনব্যাপী দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments