ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন একতা হাউজিং এলাকা হতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ ইব্রাহিম (২৪)’কে রবিবার ( ১১ জানুয়ারী ) বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-২।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ শামসুল ইসলাম এতথ্য জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোহাম্মদপুরের একতা হাউজিং এর ০৮ নং রোডে ভিকটিম আলামীন (২৮), পিতা- মোহাম্মদ হাশেম, গ্রাম-নীলকমল, থানা- দুলারহাট, জেলা-ভোলা বর্তমানে-ম্যানেজার রুহুল আমিনের বাসার ভাড়াটিয়া রোড নং -০৪, নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকাকে ধৃত আসামী ধারালো সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ভিকটিম আলামিন পুলিশের সোর্স এর কাজ করে বিধায় পর্বূ শত্রুতার জের ধরে তাকে গুরুতর জখম করে। উক্ত ঘটনায় ডিএমপি মোহাম্মদপুর থানার মামলা নং-৩১, তারিখ-১১/০১/২৬, ধারা- ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড রুজু হয়। উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল আজ ১১ জানুয়ারি চাঞ্চল্যকর হত্যা চেস্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ ইব্রা হিম’কে বিশেষ অভিযান পরিচালনা করে তাৎক্ষনিক গ্রেপ্তার করেছে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments