ডেস্ক রিপোর্ট: উত্তর এবং দক্ষিন আমেরিকাকে মানুষের পদার্পণ করা শেষ মহাদেশ হিসেবে চিহ্নিত করা হলেও বিষয়টি কয়েক দশক ধরেই বিভিন্ন কারণে বিতর্কিত হিসেবেই আলোচনা হয়ে আসছে। বিষয়টি সামনে আসলেই প্রত্নতাত্বিকেরা দুই দলে ভাগ হয়ে যায় বলে বিভিন্ন মহলে রেওয়াজও শোনা যায়।
সবথেকে বেশি চর্চিত মত অনুযায়ী, উত্তর আমেরিকায় মানুষের বসবাস শুরু হয় প্রায় ১৩ হাজার থেকে ১৬ হাজার বছর পূর্বে, বরফ যুগের শেষের দিকে। বিষয়টি নিয়ে অনেক গবেষকদের দ্বি-মত থাকলেও সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে এসেছে চমকপ্রদ এক তথ্য ।
নিউ মেক্সিকোতে পাওয়া পায়ের ছাপ নিয়ে গবেষণার পর এক দল গবেষক বলছে, উত্তর আমেরিকায় মানুষের অস্তিত্ব কমপক্ষে ২৩ হাজার বছরের পুরোনো। যা পূর্বের ধারণার চেয়ে কমপক্ষে ৭ হাজার বছর আগের। পায়ের ছাপগুলি একটি অগভীর হ্রদের প্রান্তে নরম কাদায় গঠিত হয়েছিল, যা এখন সাদা বালির ক্ষার হয়ে প্রায় সমতলের অংশ হয়ে গিয়েছে।
তবে গবেষণায় মহাদেশটি থেকে কেন বা কিভাবে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে গেলো, সে ব্যাপারে কিছু জানা যায়নি। ধারণা করা হয়, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোন কারণে সেখানে বসবাসরত মানুষেরা অন্যত্র প্রত্যাবাসন করে থাকতে পারে।
ব্রিটিশভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই আবিষ্কারের ফলে মহাদেশটি নিয়ে মানুষের পূর্বেকার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments