রংপুর অফিস: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ রংপুর পীরগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জোনাল অফিস ভবনের উদ্বোধন করেছেন। এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী-সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষকদের অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ (ইআইআর)’ প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জোনাল অফিস ভবন নির্মাণ করা হয়েছে। ছয় শতাংশ জমিতে দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৫ লাখ ৪৯ হাজার ৯১০ টাকা। এই ভবনে রয়েছে ৫০ আসন-বিশিষ্ট প্রশিক্ষণ কক্ষ, অফিস কক্ষ ও সংরক্ষণাগার।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments