সৈয়দ রাসেল আহমদ,সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোজিনা আক্তার রিমা নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত রিমা উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল ৯ম খন্ড গ্রামের আব্দুর রহিম (অবসরপ্রাপ্ত আর্মি) এর মেয়ে ও ইমরান আহমদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে পরিবারের অগোচরে নিজের বসতঘরের ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবার ও স্থানীয়রা পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানার এস আই মো: এমরুল কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রেম সংক্রান্ত কারণে রিমা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি কে.এম নজরুল বলেন, কলেজ ছাত্রীর আত্মহত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত সঠিকভাবে বলা যাবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments