ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান ও মিরপুর বিভাগের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে অত্যাধুনিক মাদক আইস (ক্রিস্টাল ম্যাথ) ও ইয়াবাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১৭ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।আজ ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্সউপ-পুলিশ কমিশনার গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাজিম উদ্দিন, মোঃ আব্বাস উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, মোছাঃ শিউলি আক্তার, মোছাঃ কোহিনুর বেগম, সনজিত দাস ও মোঃ হোসেন আলী। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫০০ গ্রাম আইস (ক্রিস্টাল ম্যাথ), ৬৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক মূল্য ৯৫ লক্ষ টাকা) ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
গোয়েন্দা মিরপুর বিভাগ কর্তৃক গ্রেফতারকৃতরা হলো মোছাঃ রাশিদা বেগম ও মোছাঃ মৌসুমী আক্তার। এ সময় তাদের হেফাজত হতে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, উদ্ধারকৃত মাদক আইস মাদকসেবীদের নিকট ক্রিস্টাল মেথ বা ডি মেথ নামে সর্বাধিক পরিচিত। এটি একটি স্নায়ু উত্তেজক মাদক। আইস অত্যন্ত ভয়াবহ মারাত্মক উত্তেজনাকর ও গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ একটি ব্যয়বহুল মাদক। এটি গ্রহনে হরমোন উত্তেজনা স্বাভাবিক সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পায়, ফলে শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।
প্রাথামিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, লকডাউনের কারণে অনেকদিন ধরে তাদের মাদক ব্যবসা মন্দা ছিলো। লকডাউন শেষে তারা উক্ত অত্যাধুনিক মাদক আইস ও ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে ক্রয় করে চট্টগ্রাম নিয়ে আসে। মংলা বন্দর অভিমুখী এলপিজি গ্যাস সিলিন্ডার বহন করা একটি বড় ট্রাকের মাধ্যমে চট্টগ্রাম হতে উদ্ধারকৃত মাদক কুমিল্লায় নিয়ে আসে। এরপর প্রাইভেটকারযোগে এগুলো ঢাকায় নিয়ে আসে। ঢাকা মহানগরের গুলশান, বনানী, ধানমন্ডিসহ অভিজাত এলাকায় উঠতি বয়সের বখাটে যুবক যুবতীদের নিকট এই মাদক বিক্রয় করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments