বরিশাল অফিস : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ আর সেই লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
আজ বরিশাল নগরীর বিআইপি রেস্ট হাউজ চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এ মাটির সন্তান। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, আপনাদের সেবক হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় আছেন তাঁর ওপর ভরসা রাখবেন। তিনি আপনাদের কষ্ট লাঘবে নিরন্তর কাজ করে যাচ্ছেন।’
এ সময় বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ১৫ হাজার এবং সদর উপজেলার ১০ ইউনিয়নে ১০ হাজার কম্বল সুবিধাবঞ্চিত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments