সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা সারাদেশে একযোগে প্রতীক বরাদ্দ দিয়েছেন। জামালপুরের মোট ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ প্রতীক পেয়েই প্রচারে নামছেন প্রার্থীরা।
জামালপুর-১ আসনে
কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল আল মামুন গামছা প্রতীক, জাতীয় পার্টির এস.এম. আবু সায়েম লাঙ্গল, আওয়ামী লীগের নুর মোহাম্মদ নৌকা, তৃণমুল বিএনপির মো. গোলাম মোস্তফা সোনালী আঁশ প্রতীক পেয়েছেন।
জামালপুর-২ আসনে
জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ লাঙ্গর প্রতীক, স্বত্রন্ত্র থেকে জিয়াউল হক জিয়া ঈগল, আওয়ামী লীগ থেকে ফরিদুল হক খান দুলাল নৌকা, তৃণমুল বিএনপির হোসেন রেজা বাবু সোনালী আঁশ ও স্বত্রন্ত্র থেকে শাহজাহান আলী মন্ডল ট্রাক প্রতীক পেয়েছেন।
জামালপুর-৩ আসনে
আওয়ামী লীগের মির্জা আজম নৌকা প্রতীক, জাতীয় পার্টির মীর সামসুল আলম লাঙ্গল, জাতীয় পার্টি (জেপি) মো: নজরুল ইসলাম বাইসাইকেল প্রতীক পেয়েছেন।
জামালপুর-৪ আসনে
বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের তারিখ মেহেদী টেলিভিশন প্রতীক, তৃণমুল বিএনপি মো. সাইফুল ইসলাম সোনালী আঁশ, স্বত্রন্ত্র থেকে আব্দুর রশিদ ট্রাক, জাতীয় পার্টি মো: আবুল কালাম আজাদ লাঙ্গল, জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ মশাল , আওয়ামী লীগের মাহবুবুর রহমান নৌকা ও স্বত্রন্ত্র থেকে ডা. মুরাদ হাসান ঈগল প্রতীক পেয়েছেন।
জামালপুর-৫ আসনে
বাংলাদেশ কংগ্রেস থেকে আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম ডাব প্রতীক, আওয়ামী লীগের আবুল কালাম আজাদ নৌকা, জাতীয় পার্টির মো. জাকির হোসেন লাঙ্গল, জাতীয় পার্টি (জেপি) এর বাবর আলী খান বাইসাইকেল, স্বত্রন্ত্রপ্রার্থী মো. রেজাউল করিম রেজনু ঈগল, ন্যশনাল পিপলস পার্টির মো. রফিকুল ইসলাম আম ও বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. সাব্বিরুজ্জামান একতারা প্রতীক পেয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments