গণসংহতি আন্দোলন
স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলন-জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে সেই যুদ্ধের কোনো কারণ তারা বলতে পারছে না, এটা সম্পূর্ণ একটা অন্যায় যুদ্ধ। এই অন্যায় যুদ্ধে তারা আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি ভঙ্গ করে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। তারা পুরো ইরান জুড়ে নানা ধরনের স্থাপনায় ও স্কুলে হামলা করে শত শত বাচ্চাদের তারা মেরে ফেলেছে। এর প্রতিক্রিয়ায় সারা মধ্যপ্রাচ্য জুড়ে এই আগুন ছড়িয়ে পড়েছে। আজকে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, লেবানন সমস্ত জায়গায় যুদ্ধের আগুন জ্বলছে। এর ফলাফল কী? সারা দুনিয়াব্যাপী মানুষের ওপরে নতুন করে এক ধরনের সংকট চেপে বসবে।
আজ শুক্রবার, ৬ মার্চ ২০২৬ সকাল ১১টায় ইরানে ইসরায়েল-মার্কিন আগ্রাসনের প্রতিবাদে ও মধ্যপ্রাচ্যে জুড়ে যুদ্ধ বন্ধের আহ্বানে অনুষ্ঠিত সমাবেশে এই কথা বলেন তিনি।
আবুল হাসান রুবেল বলেন, ইসরায়েলের বৈদেশিক নীতির অনুগামী হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন তারা দুইটা প্রতিশ্রুতি দিয়েছিল। একটা হচ্ছে আমেরিকা ফার্স্ট, আরেকটা হচ্ছে, তারা যুদ্ধ করবে না। আমরা দেখছি ট্রাম্প আসার পর থেকেই একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ছে। কিছুদিন আগে আপনারা ভেনেজুয়েলায় দেখেছেন, এখন আবার ইরানে দেখছেন। আমেরিকা ফার্স্ট বদলে এখন হয়ে গেছে ইসরায়েল ফার্স্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের তিন-চতুর্থাংশ আজকে যুদ্ধের বিরুদ্ধে, তাদের ওপর আজ তারা এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে আমাদের যে জ্বালানী আসে, তার ওপরে একটা বিরাট চাপ পড়বে। আমাদের দেশের কর্মসংস্থানের দিকে একটা বিরাট চাপ পড়বে। কারণ, বৈদেশিক কর্মসংস্থানের ওপরে এটার বিরূপ প্রভাব পড়বে।
আবুল হাসান রুবেল আরও বলেন, ইতিমধ্যে তিনজন বাংলাদেশি এই যুদ্ধে নিহত হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, সমস্ত বাংলাদেশিকে যাতে নিরাপদ করা যায় তার জন্য যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা নেবেন। এই অন্যায় যুদ্ধ যাতে চলতে না পারে। এই যুদ্ধ যাতে অবিলম্বে বন্ধ হয়। আমরা আহবান জানাই, বিশ্ব শান্তি যাতে এবং প্রতিষ্ঠিত হয়, স্থিতিশীলতা যাতে জারি থাকে তার জন্য সারা দুনিয়ার আমাদের যে সমস্ত মিত্র শক্তি ও বন্ধু দেশ আছে সকলকে নিয়ে আন্তর্জাতিকভাবে শান্তির জন্য অবিলম্বে এই যুদ্ধ বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালাবেন।
জিএসএর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুন্নাহার সুমনার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন-জিএসএর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া, আমজাদ হোসেন, আলিফ দেওয়ান, মনিরুল হুদা বাবন, আলিমুল কবীর, মাহবুব রতন, ঢাকা মহানগর উত্তরের সংগঠক রতন তালুকদার, হাতিরঝিল থানার আহবায়ক আব্দুল কাদের খান, দক্ষিণখান থানার সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফ আহমেদ, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুছা কলিমুল্লাহ সহ জিএসএর ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments