পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীর চারঘাট থেকে ২ টি আগ্নেয়াস্ত্র,৫০০ গ্রাম হিরোইন,৫২ বোতন ফেনসিডিল ও মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা গোয়েন্দা বিভাগের একটি দল। অস্ত্র মাদকদ্রব্য উদ্ধার ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতর নাম সেলিম আলী (৩৩)। তিনি রাজশাহীর চারঘাট থানার ঝিকরা গ্রামের নকিম উদ্দিনের ছেলে। বহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সাইফুর রহমান জানান, বুধবার রাতে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি দল চারঘাট থানা এলাকায় অবস্থান করছিলো।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল জানতে পারে- চারঘাট থানার বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালযয়ের খেলার মাঠে কিছু মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদক বিক্রির জন্য অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সাইফুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে চারঘাট বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান চালায়।
এসময় সেখান থেকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয় সেলিম আলীকে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে দুটি অ্যামুনেশন,দুটি দেশীয় ওয়ান শুটার গান, ৫শ’ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এসময় একটি অ্যাপাসি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক সেলিম আলী একাধিক মামলার আসামী। এছাড়াও তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments