স্টাফ রিপোর্টার: তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ ৬ নভেম্বে ২০২৪ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য জাতীয় সক্ষমতা বাড়াতে হবে। বিদেশি কোম্পানির সাথে কোন চুক্তি অন্তবর্তীকালী সরকার করতে পারবেনা। রামপাল-রূপপুর প্রকল্পের মতো ভয়াবহ প্রকল্প বাতিলের প্রক্রিয়া শুরু করতে হবে। ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন করতে হবে, আন্দোলনকারীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।সৌরবিদ্যুৎ-বায়ুবিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস ও নবায়ণযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপদান নিশ্চিত করতে হবে।জ্বালানি অপরাধী-মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও উপদেষ্টাদের বিচার করতে হবে।
নগর কমিটির অন্যতম সমন্বয়ক খান আসাদুজ্জমান মাসুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ বলেন খালেকুজ্জামান লিপন, ডা, সাজেদুল হক রুবেল, মীর মোস্তাক হোসেন। সমাবেশে শেষে মিছিল অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments