যশোর অফিস : যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৩ নং ওর্য়াড বেনাপোল পৌর কমিটির আয়োজনে শনিবার (২৫) অক্টোবর সেন্টার কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা -১ আসনের সংসদ সদস্য প্রর্থী মাওলানা আজিজুর রহমান, থানা আমীর রেজাউল ইসলাম, পৌর সেক্রিটারী মোঃ নুরুল হক,পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস হোসেন, শহর ওর্য়াডের সভাপতি মোঃ হাসানুজ্জামান হাসান, এছাড়া ও জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত সেন্টার কমিটির সভাপতিত্ব করেন পৌর সেক্রিটারী মোঃ নুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, শার্শা উপজেলার প্রতিটি ওর্য়াডে সভা সমাবেশে নারীদের জন্য আসন সংরক্ষণ রাখতে হবে। তিনি আরো বলেন, দেশে জুড়ে এখন জামায়াতের গণ জোয়ার বইছে উদাহরণ স্বরুপ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিজয়ের কথা বলেন। এছাড়া ও প্রতিটি ওয়ার্ড কমিটির নেতাদের দ্বীনের দাওয়াত বাড়াতে বলেন। কোন তৃতীয় পক্ষের হুমকিতে যেন জামায়াতের এই গণজোয়ার থেমে না যায় সে দিকে শক্ত অবস্থা ধরে রাখতে বলেন।
সমাবেশ শেষে পৌর সেক্রিটারী মোঃ নুরুল হক লগি বৈঠার দিবস হিসাবে ২৮ অক্টোবর বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ঘোষণা দেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments