ডেস্ক রিপোর্ট: চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সকলকে আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
ইউজিসি’র ৪৯তম বার্ষিক প্রতিবেদনের তথ্য উপাত্ত চূড়ান্তকরণে দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রবিবার (০৭ মে) ইউজিসিতে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের ৫৩টি পাবলিক ও দু’টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন ও সচিব ড. ফেরদৌস জামান ।
প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তথ্য প্রযুক্তির সর্বশেষ জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। প্রযুক্তি জ্ঞান থাকলে শিক্ষার্থীদের ক্যারিয়ার সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, আগামী দিনগুলো হবে প্রযুক্তিনির্ভর। প্রযুক্তি ব্যবহারে দক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে যাবে। এছাড়া, ডি- নথি, ই-গভার্নেন্স বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসতে হবে বলে তিনি জানান।
এছাড়া, ইউজিসি’র বার্ষিক প্রতিবেদন তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে যথাসময়ে ও নির্ভুলভাবে প্রকাশে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।
প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ে দেশ-বিদেশে ইউজিসি’র বার্ষিক প্রতিবেদন রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। কাজেই, বার্ষিক প্রতিবেদন নির্ভুল হওয়া বাঞ্ছনীয়। বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর বিষয়ভিত্তিক কতো গ্রাজুয়েট বের হচ্ছে, গবেষক ও শিক্ষককের প্রকৃত সংখ্যা, মাথাপিছু শিক্ষার্থী ব্যয়ের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে হবে। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার্থী বিনিময় প্রোগ্রামে তথ্য, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি বিষয় যুক্ত করা হবে। আন্তর্জাতিক বিভিন্ন র্যাংকিংয়ে কাঙ্ক্ষিত স্থান পাওয়ার জন্য এসব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
ইউজিসি গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় কর্মশালায় বার্ষিক প্রতিবেদন ও তথ্যছক পূরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও বিশ্বনাথ বিশ্বাস।
বার্ষিক প্রতিবেদনে ইউজিসিসহ দেশের ৫৩টি পাবলিক ও ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের শিক্ষা, গবেষণা ও অবকাঠামো সংক্রান্ত তথ্য যুক্ত করা হবে। ইউজিসি আইন ১৯৭৩ অনুসারে ইউজিসির বার্ষিক প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া, ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতনিধি দল মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ করে থাকেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments