এস. এম সাব্বির হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় তৃণমুল মানুষের সাথে মত বিনিময় করেছেন পাইকগাছা- কযরার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। ১৯ মে শুক্রবার বিকাল ৩ টায় ৪ ও ৫ নং কয়রা জয়বাংলা মুক্তিযোদ্ধা বকস একতা যুব সংঘ এ মতবিনিময় সভার আয়োজন করে।
কয়রা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জিয়াদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা- কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি তার বক্তব্য বলেন, বর্তমান সরকার কয়রায় যে উন্নয়ন করেছে বিগত কোন সরকার তা করেনি। কয়রাবাসীর প্রত্যাশা স্থায়ী বেড়িবাঁধের প্রকল্প পাশ হয়েছে। ইতিমধ্যে তার কিছু অংশের টেন্ডার কাজ সম্পন্ন করা হয়েছে। বাকি কাজের টেন্ডার কার্যক্রম পরিক্রিয়াধীন রয়েছে। তৃণমুল নেতৃবৃন্দের উদ্দেশ্য তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে গিযে এক সাথে নৌকা প্রতিকের পক্ষে কাজ করতে হবে। বর্তমান সরকার বাংলাদেশের বিভিন্ন খাতে যে উন্নয়ন কর্মকান্ড করেছেন তাতে বাংলাদেশের মানুষ আবারও নৌকায ভোট দিয়ে ক্ষমতায বসাবেন। বর্তমান সরকারের আমলে কয়রার কোন মানুষ নির্যাতিত হয়নি। সাধারন মানুষ সুন্দরভাবে জীবন যাপন করছে।
তিনি আবারও কয়রা পাইকগাছার মানুষের যাতে সেবা করতে পারে তার জন্য সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। শ্রমীকলীগ নেতা রোকনুজ্জামানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আওয়ামীলীগ নেতা জাফরুল ইসলাম পাড়, সরদার হারুন অর রশিদ, আবুল বাশার সানা, সাবেক ছাত্রলীগের আহবায়ক ইমদাদুল হক টিটু, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য আবু সাইদ মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, ক্লাবের সহ-সভাপতি জান্নাতুল প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments